ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

মাত্র দুইদিনে এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল তৈরী

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২৯ জানুয়ারি ২০২০   ৩০৫ বার পঠিত
মাত্র দুইদিনে এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল তৈরী

করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য মাত্র দুই দিনে হাসপাতাল বানিয়েছে চীন সরকার। মধ্য চীনে এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতালটি মঙ্গলবার উদ্বোধন করা হয়েছে। খবর যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টারের।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে দ্য ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়, ২ দিনে নির্মিত হাসপাতালটি করোনা ভাইরাসের উৎপত্তিস্থল উহান শহর থেকে ৪৬ মাইল দূরে অবস্থিত। হাসপাতালটিতে মঙ্গলবার চীনের স্থানীয় সময় ১০টা ৩০ মিনিটে প্রথম রোগী ভর্তি করা হয়েছে।

জানা গেছে, টানা কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রায় ৫০০ শ্রমিক দুই দিনে এই হাসপাতালটির নির্মাণ কাজ শেষ করেছেন। কর্তৃপক্ষ জানায়, সোমবারই তারা হাসপাতালটিতে পানি, বিদ্যুৎ, ইন্টারনেট এবং বিছানার ব্যবস্থা করে।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৩২ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছে প্রায় ৬ হাজার মানুষ। চীন ছাড়াও থাইল্যান্ড, ফ্রান্স, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়াসহ ১৫টি দেশে ৪৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa