ঢাকা
২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

বিভিন্ন সরকারি অফিস ও আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২০   ৩৮৫ বার পঠিত
বিভিন্ন সরকারি অফিস ও আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি অফিস ও আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করলেন সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।

গতকাল মঙ্গলবার(৪ ফেব্রুয়ারী) দিনব্যাপী পরিদর্শন সূচির শুরুতেই তিনি উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের মাটি ভরাটের কাজ পরিদর্শন করেন। পরিদর্শন কালে বিভাগীয় কমিশনার বলেন আশ্রয়ন প্রকল্পের মাটি ভরাটের কাজ শেষে ঘর নির্মাণের কাজ শুরু হবে। মুজিব বর্ষে শেখ হাসিনার উপহার হিসেবে গৃহহীনদের এ ঘর দেয়া হবে।

 

 

 

 

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ, পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক রাশেদুল ইসলাম চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. ফারুক আহমদ, উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, উপজেলা সহকারি কমিশনার(ভ‚মি) সৈয়দা শমসাদ বেগম, সহকারি কমিশনার পলাশ চন্দ্র মন্ডল, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান মো. আক্তার হোসেন,আশ্রয়ন প্রকল্পের পিআইসি ইউপি সদস্য মো. আজির উদ্দিন প্রমুখ।

এরপর তিনি ইনাতনগর কমিউনিটি ক্লিনিক, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ও সহকারি কমিশনারের কার্যালয় পরিদর্শন করেন। এসময় বিভাগীয় কমিশনারকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যাল এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ, পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক রাশেদুল ইসলাম চৌধুরী,অতিরিক্ত পুলিশ সুপার মো. হায়াতুন নবী, দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশীদ চৌধুরী, সেকেন্ড অফিসার মো. আলাউদ্দিন প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa