ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

বন্যায় ভাসছে নিউজিল্যান্ড,সহস্রাধিক মানুষ ঘর ছাড়া

আন্তর্জাতিক ডেস্ক
বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২০   ২৭৮ বার পঠিত
বন্যায় ভাসছে নিউজিল্যান্ড,সহস্রাধিক মানুষ ঘর ছাড়া

নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডে ব্যাপক বন্যার কারণে বুধবার (০৫ ফেব্রুয়ারি) বাধ্য হয়ে হাজার হাজার লোক তাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছে।

এদিকে প্রাকৃতিকভাবে অত্যন্ত সুন্দর স্থান প্রত্যন্ত মিলফোর্ড সাউন্ডে আটকা পড়া কয়েকশ’ পর্যটককে সরিয়ে নেয়ার কাজ শুরু হয়েছে। খবর এএফপি’র
সিভিল ডিফেন্স ইমারজেন্সি ম্যানেজমেন্টের মুখপাত্র জানান, তারা ৬ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিতে নোটিশ জারি করেছি।

 

 

বাসিন্দাদের ওষুধ, পোশাক ও নিজেদের পরিচয়পত্র নিয়ে যেতে বলা হয়েছে। অঞ্চলটিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখন পর্যন্ত দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় মঙ্গলবার স্থানীয় সময় বেলা ৩টায় সাউথল্যান্ডে জরুরি অবস্থা জারি করেছে সাউদার্নের সিভিল ডিফেন্স ইমারজেন্সি ম্যানেজমেন্ট।গত ৬০ ঘণ্টা ধরে সেখানে অনবরত বৃষ্টি পড়ছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম নিউজিল্যান্ড হ্যারাল্ড। সেখানে ১ হাজার মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। প্রধান প্রধান সড়কে ভূমিধসের আশঙ্কা রয়েছে। এ ছাড়া নদীর তীরগুলোতে ফাটল দেখা দিয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa