ঢাকা
২০ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

ফিলিস্তিনিদের অর্থ দেবে ইরান!

আন্তর্জাতিক ডেস্ক
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২০   ৩০২ বার পঠিত
ফিলিস্তিনিদের অর্থ দেবে ইরান!

ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক শান্তি পরিকল্পনার ওপর ক্ষুব্ধ ফিলিস্তিনিরা। তাদের এই ক্ষোভের আগুনে ইরান ঘি ঢালছে বলে অভিযোগ করেছে ইসরায়েল। একই সঙ্গে তেল আবিব বলছে, ইসরায়েলে হামলার জন্য ফিলিস্তিনিদের অর্থ দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান।

ইসরায়েলি সংবাদমাধ্যম  প্রতিবেদনে বলা হয়, ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার জবাব দিতে এবং ইসরায়েলের ওপর হামলা চালাতে ফিলিস্তিনিদের অর্থ প্রদানের ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। বুধবার (৫ ফেব্রুয়ারি) এ ঘোষণা দেন তিনি।

আলি খামেনি বলেন, ইসরায়েলে হামলার জন্য ফিলিস্তিনিদের সাধ্যমতো সহায়তা করবে ইরান। প্রয়োজনে তাদের আর্থিক সহায়তাও দেওয়া হবে।

ইরানের সর্বোচ্চ নেতা তার ওয়েবসাইটে প্রকাশিত এক বক্তৃতায় বলেন, আমরা বিশ্বাস করি ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো ইসরায়েলকে প্রতিরোধ করবে এবং প্রতিরোধ আন্দোলন চালিয়ে যাবে। ফিলিস্তিনি সংগঠনগুলোর সাহায্যে এগিয়ে আসাকে ইরান তাদের কর্তব্য হিসেবেই মনে করে।

তিনি আরও বলেন, এ কারণে ইরানের পক্ষ থেকে তাদের সর্বোচ্চ সাহায্য করা হবে। আমরা ইসলামিক পদ্ধতির পক্ষে যে কোনো সাহায্য চালিয়ে যাব। ওই বক্তৃতায় ট্রাম্পের পরিকল্পনার তীব্র নিন্দাও জানান খামেনি।

ইসরায়েল দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, ফিলিস্তিনের গাজাভিত্তিক সংগঠন হামাস ও ইসলামিক জিহাদ এবং লেবাননের হিজবুল্লাহকে অর্থ দিয়ে আসছে ইরান। এই সবগুলো সংগঠনই ইসরায়েলকে ধ্বংসের জন্য শপথ গ্রহণ করেছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa