ঢাকা
১২ আগস্ট ২০২৬
দেশজুড়ে
মৌলভীবাজারে আল হামরা প্রাইভেট হাসপাতালসহ দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড কক্সবাজারে পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’

প্রেসিডেন্ট আরিফ আলভির চা চক্রে তামিম-মুমিনুলরা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২০   ২৯৯ বার পঠিত
প্রেসিডেন্ট আরিফ আলভির চা চক্রে তামিম-মুমিনুলরা

পাকিস্তানি সংবাদমাধ্যমই জানিয়েছিল, আজ অনুশীলনের পর দুই দল যাবে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভির মধ্যাহ্নভোজে। বাবর-তামিমরা প্রেসিডেন্ট ভবনে গেছেন দুপুরে নয়, বিকেলে। মধ্যাহ্নভোজ অবশ্য নয়, খেলোয়াড়দের শুধু চায়ের আমন্ত্রণ ছিল পাকিস্তানের প্রেসিডেন্ট ভবনে।

যেহেতু প্রেসিডেন্ট ভবনে আমন্ত্রণ—চায়ের সঙ্গে স্বাভাবিকভাবেই ‘টা’ও ছিল! স্যান্ডউইচসহ ঝাল-মিষ্টি নানা ধরনের সন্ধ্যাকালীন নাশতা পরিবেশন করা হয়েছে মুমিনুলদের জন্য। এ কারণে নিমন্ত্রণের নাম ‘হাই টি।’

খাবার যেটাই হোক, আতিথেয়তাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ দলকে আতিথেয়তার কোনো কমতি রাখছে না পাকিস্তান। প্রেসিডেন্ট ভবনে নিমন্ত্রণ সেটিরই অংশ। কড়া নিরাপত্তার ঘেরাটোপে আবদ্ধ ক্রিকেটারদের এই আমন্ত্রণ একটু ইসলামাবাদ শহর দেখারও সুযোগ করে দিল।

টি-টোয়েন্টি সিরিজেও আতিথেয়তার কমতি ছিল না। টেস্টেও তাই। মাঠের খেলায় কিন্তু কোনো ‘আতিথেয়তা’ থাকবে না। সেখানে প্রতিপক্ষ হিসেবে পাকিস্তান আমন্ত্রণ জানাবে কঠিন চ্যালেঞ্জ নেওয়ার!

বাংলাদেশ সময় কাল বেলা ১১টায় পাকিস্তানের মাটিতে ১৭ বছর পর টেস্ট খেলতে নামছে বাংলাদেশ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa