ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

প্রথম বিশ্বকাপ এনে দিয়েছে অনূর্ধ্ব-১৯ দল! আর বড়রা দিল লজ্জা

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০   ৩০৫ বার পঠিত
প্রথম বিশ্বকাপ এনে দিয়েছে অনূর্ধ্ব-১৯ দল! আর বড়রা দিল লজ্জা

 

পাকিস্তানের মাটিতে ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ। গেল রাতেই বাংলাদেশকে প্রথম বিশ্বকাপ এনে দিয়েছে অনূর্ধ্ব-১৯ দল। রাত পোহাতেই পাকিস্তানের মাটিতে ইনিংস হারের লজ্জা পেল জাতীয় দলের ক্রিকেটাররা। প্রথম ইনিংসের চেয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং আরও জঘন্য। আজ ম্যাচের চতুর্থ দিনে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে অল-আউট হয়েছে মাত্র ১৬৮ রানে। যে কারণে এক ইনিংস আর ৪৪ রানে রাওয়ালপিন্ডি টেস্ট জিতে নিয়েছে স্বাগতিক পাকিস্তান। দ্বিতীয় দফার সফরেও পাকিস্তান থেকে লজ্জা নিয়ে ফিরতে হচ্ছে মুমিনুল-তামিমদের।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১২৬ রান তুলে তৃতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। ৪১তম ওভারে নাসিম শাহ হ্যাটট্রিক করে বাংলাদেশের পরাজয় ত্বরান্বিত করেন। তার শিকার হন নাজমুল হোসেন শান্ত (৩৮), তাইজুল ইসলাম (০) এবং মাহমুদউল্লাহ রিয়াদ (০)। আজ চতুর্থ দিনের শুরুতেই অধিনায়ক মুমিলুন হককে (৪১) লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন শাহিন আফ্রিদি। এরপর ৩৮ রানের ব্যবধানে সবকটি উইকেট হারিয়ে ১৬৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। এতে ইনিংস ও ৪৪ রানে হারলো বাংলাদেশ।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এটি টানা ষষ্ঠ পরাজয়। গতবছরের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের কাছে দুই ম্যাচে ইনিংস পরাজয় দিয়ে শুরু। এরপর ঘরের মাঠে আফগানিস্তান এবং ভারত সফরে গিয়ে আরও দুই ম্যাচ হেরেছিল বাংলাদেশ। এবার পাকিস্তানেও প্রথম ম্যাচে হালি পেল না টাইগাররা।

ইনিংস ও ৪৪ রানের বড় ব্যবধানের এ পরাজয়টি, বাংলাদেশের টানা তৃতীয় ইনিংস ব্যবধানে পরাজয়। নতুন অধিনায়ক মুমিনুল হকের অধীনে ভারত সফরের দুই টেস্টে যথাক্রমে ইনিংস ও ১৩০ রানে এবং ইনিংস ও ৪৬ রানের ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। আর এবার রাওয়ালপিন্ডিতে ইনিংস ও ৪৪ রানের ব্যবধানে হেরে ইনিংস পরাজয়ের হ্যাটট্রিক পূরণ করলো বাংলাদেশ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa