ঢাকা
২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

পায়ুপথে ইয়াবা এনে শাহজালালে ধরা যাত্রী

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২০   ২৯২ বার পঠিত
পায়ুপথে ইয়াবা এনে শাহজালালে ধরা যাত্রী

পায়ুপথে এক হাজার ৪২৫ পিস ইয়াবা এনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আর্মড পুলিশের হাতে আটক হয়েছেন হেলাল উদ্দিন (৩২) নামে এক যাত্রী।সোমবার (৩ ফেব্রুয়ারি) বিমানবন্দর থানায় এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। আটক হেলাল কক্সবাজারের উখিয়া থানার আশারপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন।
তিনি জানান, সোমবার বিকেলে হেলাল উদ্দিন নামে ওই যাত্রী বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহির্গামী এলাকায় ঘোরাফেরা করছিলেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে দায়িত্বরত আর্মড পুলিশ সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। কিন্তু তিনি অস্বীকার করেন। পরবর্তীতে তাকে বিমানবন্দর আর্মড পুলিশের হেফাজতে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়।

 

জিজ্ঞাসাবাদে তিনি তার পায়ুপথে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। উখিয়ার খালেদা (২৫) নামে জনৈক মাদক ব্যবসায়ী তাকে এই ইয়াবা ঢাকায় পৌঁছানোর জন্য দেন বলে তিনি জানিয়েছেন। খালেদার স্বামী আলমগীর (৩০) ঢাকার মিরপুরের ১২ নম্বর সেকশন থেকে গ্রহণ করার কথা ছিল বলে হেলাল জানায়। বিনিময়ে সে ১৫ হাজার টাকা পেত। পরবর্তীতে বিশেষ প্রক্রিয়ায় পায়ুপথ থেকে ওই ইয়াবা বের করে আনা হয়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa