ঢাকা
১১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ

পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ টাইগারদের

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২০   ২৬৩ বার পঠিত
পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ টাইগারদের

দ্বিতীয় দফায় পাকিস্তান সফরে টেস্ট খেলতে ঢাকা ছেড়েছে টাইগাররা। এই সফরে দুই ম্যাচ সিরিজের একটি টেস্ট খেলবে মুমিনুল হকের দল। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে টেস্টটি।

বাংলাদেশ থেকে পাকিস্তানে সরাসরি কোন ফ্লাইট নেই। তাই কাতার এয়ারওয়েজে কাতারের রাজধানী দোহা হয়ে পাকিস্তানের ইসলামাবাদে আগামীকাল সকাল ৮টায় (পাকিস্তানের স্থানীয় সময়) পৌঁছাবে বাংলাদেশ। সেখান থেকে গাড়িতে ৪৫ মিনিটের যাত্রা শেষে টেস্টের ভেন্যু রাওয়ালপিন্ডি পৌঁছাবে টাইগাররা।

 

 

 

 

 

 

 

 

আজ মঙ্গলবার দুই ভাগে ভাগ হয়ে দেশ ছাড়েন বাংলাদেশের খেলোয়াড়রা। বিকেল ৫টা ৩০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে কাতারের উদ্দেশ্যে দেশ ছাড়েন সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, আল আমিন হোসেনসহ বেশ কয়েকজন ক্রিকেটার।

কাতার এয়ারওয়েজের অন্য একটি ফ্লাইটে সন্ধ্যা ৬টা ৫০মিনিটে দেশ ছাড়েন অধিনায়ক মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস, প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো, পেস বোলিং কোচ ওটিস গিবসনসহ দলের বাকি সদস্যরা।

কাতারে যাত্রা বিরতির পর দু’টি অংশ একত্র হয়ে পাকিস্তানের উদ্দেশ্যে আগামীকাল সকালে রওনা দিবে বাংলাদেশ দল। ঢাকা থেকে রাওয়ালপিন্ডি পৌঁছাতে বাংলাদেশ দলের যাত্রার দৈর্ঘ্য হবে প্রায় ১৩ ঘণ্টা।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa