ঢাকা
১৮ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

নাগরপুরে এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২০

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২০   ৩৫৫ বার পঠিত
নাগরপুরে এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২০

সারাদেশের ন্যায় টাংগাইলের নাগরপুরে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ২০২০ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এ বছর নাগরপুরে ১ টি কেন্দ্র সহ ৬ টি ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ০৩ ফেব্রুয়ারি ২০২০, পরীক্ষার প্রথম দিনে এসএসসি ২১৭৪ জন পরীক্ষার্থীদের মধ্যে ৭ জন,ভোকেশনাল শাখার ২৯১ জনের মধ্যে ৩ জন এবং মাদ্রাসা শাখার ৪০৪ জনের মধ্যে ৭ জন অনুপস্থিত ছিল।

 

 

পরীক্ষা শুরু হওয়ার পরপরই নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম, সহকরী কমিশনার (ভূমি) তারিন মসরুর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা পরীক্ষা কেন্দ্র গুলো পরিদর্শন করেন।

 

 

এসময় ইউএনও ফয়েজুল ইসলাম বলেন, শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহন করেছি। উপজেলার সবকটি ভেন্যুতে সুষ্ঠু ও নকল মুক্ত পরিবেশে পরীক্ষা চলছে। কোন ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাইনি।

 

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, নাগরপুর সরকারি যদুনাথ মডেল স্কুল, শহীদ শামসুল হক বালিকা উচ্চ বিদ্যালয়, নয়ান খান উচ্চ বিদ্যালয় ও নাগরপুর কেন্দ্রীয় আলীম মাদ্রাসা সহ সকল ভেন্যুতে খুব সুন্দর, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa