ঢাকা
১৮ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

দিল্লিতে আবারো বিক্ষোভাকারীদের ওপর গুলি চালালো রামভক্ত

আন্তর্জাতিক ডেস্ক
শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২০   ২৭৪ বার পঠিত
দিল্লিতে আবারো বিক্ষোভাকারীদের ওপর গুলি চালালো রামভক্ত

জামিয়ার পর এবার শাহিনবাগ। শনিবার দুপুরে হঠাৎ করেই শাহিন বাগ অঞ্চলে শূন্যে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে রামভক্ত এক যুবক। ঘটনায় হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। তিন রাউন্ড গুলি চালানোর পর আপাতত পুলিশ গ্রেপ্তার করেছে ওই যুবককে। যুবকের নাম কপিল গুজ্জর। আপাতত সরিতা বিহার থানায় নিয়ে যাওয়া হয়েছে। শোনা যাচ্ছে নয়ডা থেকেই ওই যুবক এসেছে।

 

 

 

গ্রেপ্তারের পর সে পুলিশকে জানিয়েছে, ‘আমাদের দেশ হিন্দুরাষ্ট্র। হিন্দু ছাড়া অন্য কারোর এদেশে বসবাসের অধিকার নেই’। ঘটনাস্থল থেকে মিলল কার্তুজও। বৃহস্পতিবারই ফেসবুকে লাইভ ভিডিও পোস্ট করে জামিয়া মিল্লিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর গুলি চালায় আরেক রামভক্ত- গোপাল।

 

 

 

 

রামভক্ত গোপালের গুলি চালানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে দেখা গিয়েছে গুলি চালানোর সময় তার পরনে ছিল কালো জ্যাকেট। ইয়ে লো আজাদি বলতে বলতেই গুলি চালিয়েছে সে। উত্তরপ্রদেশের বাসিন্দা গোপাল নাবালক। এমনটাই জানিয়েছে পুলিশ। আপাতত পুলিশের হেফাজতেই রয়েছে সে।

সূত্র: এই সময়

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa