ঢাকা
১১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ

দক্ষিণ সুরমার শীর্ষ ছিনতাইকারী আটক

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২০   ৫২১ বার পঠিত
দক্ষিণ সুরমার শীর্ষ ছিনতাইকারী আটক

সিলেটের দক্ষিণ সুরমা থেকে শীর্ষ ছিনতাইকারী জাওয়াদকে (২৭) কে গতকাল রোববার রাতে বন্দরবাজার এলাকা থেকে আটক করেছে মোগলাবাজার থানাপুলিশ। জাওয়াদ দক্ষিণ সুরমার গঙ্গানগর এলাকার হবিনন্দি গ্রামের কুখ্যাত ডাকাত রিয়াজ মিয়ার পুত্র। গ্রেপ্তারকৃত আসামি জাওয়াদ সিলেটের ছিনতাইকারীদের সর্দার। তার নামে সিলেট কোতোয়ালি মডেল থানাসহ বিভিন্ন থানায় একাধিক ছিনতাইয়ের মামলা রয়েছে।গত ২১ জানুয়ারি নগরীর শাহজালাল উপশহর এলাকায় বোনের বাসা থেকে মাকে নিয়ে বিয়ানীবাজার ফিরে যাবার সময় শীর্ষ ছিনতাইকারী জাওয়াদ বাহিনীর কবলে পড়েন জকিগঞ্জের নজরুল ইসলাম। তারা শাহজালাল উপশহরস্থ বোনের বাসা থেকে বৃদ্ধ মা ও বোন- ভাগিনাকে নিয়ে সিএনজি অটোরিকশায় বিয়ানীবাজার ফিরছিলেন। রাত প্রায় পৌনে ৯ টায় জকিগঞ্জ সড়কের গোটাটিকর এলাকার সুন্দরবন কমিউনিটি সেন্টারের সামনে পৌঁছলে পেছন থেকে ছিনতাইকারীর সর্দার জাওয়াদ তার বাহিনী নিয়ে সিএনজি অটোরিকশার গতিরোধ করে নজরুল ইসলামের মা গুলশানা মরিয়মের (৬০) হাতে থাকা হাতব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। ওই ব্যাগে ৬টি আংটি, গলার হার, গলার চেইন, ২ টি হাতের বালা, ১ জোড়া কানের দুল, নগদ টাকা এবং মূল্যবান দুটি মোবাইল ফোন ছিল।

 

 

 

 

 

 

 

 

 

এর প্রেক্ষিতে মোগলাবাজার থানায় গত ২২ জানুয়ারি মৃত আব্দুল খালিকের পুত্র নজরুল ইসলাম বাদি হয়ে মামলা (০৯) দায়ের করেন। এই মামলার প্রেক্ষিতে পুলিশ বিভিন্ন জায়াগায় অভিযান পরিচলানা করে শীর্ষ ছিনতাইকারী জাওয়াদকে গতকাল রোববার রাতে বন্দরবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে মোগলাবাজার এসআই রাজিব কুমার রায় জানান ‘সে কুখ্যাত ডাকাত সর্দার রিয়াজ মিয়ার পুত্র। তার নামে একাধিক থানায় কয়েকটি মামলা রয়েছে। আমরা গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বন্দরবাজার এলাকায় অভিযান চালিয়ে থাকে গ্রেপ্তার করি। বর্তমানে থাকে মোগলাবাজার থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে একাধিক ছিনতাকারীর পরিচয় দিচ্ছে।’

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa