ঢাকা
২৯ জুলাই ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার ​যশোরে জেলা পুলিশের সাঁড়াশি অভিযান: সহযোগী রায়হান নোয়াখালী থেকে পলাতক কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে আন্তছরা খালে: পরিদর্শনে এমপি নুরুল আমিন জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান প্রাইভেটকার ফেলে পালালো মাদক কারবারি: ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ চট্টগ্রাম হাটহাজারীতে সম্পাদক রনির চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি, গুলির খোসা উদ্ধার ​ নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি, বিএনপি-ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের

দক্ষিণ সুনামগঞ্জে সেলাই প্রশিক্ষনার্থীদের সনদ প্রদান

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১২ জানুয়ারি ২০২০   ৩৬৯ বার পঠিত
দক্ষিণ সুনামগঞ্জে সেলাই প্রশিক্ষনার্থীদের সনদ প্রদান

দক্ষিণ সুনামগঞ্জে সেলাই প্রশিক্ষনার্থীদের মধ্যে প্রশিক্ষণ সনদ প্রদান করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারী) দুপুর ০১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে সেবা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর অর্থায়নে ও উপজেলা সমবায় কার্যালয়ের তত্বাবধানে একমাস ব্যাপী প্রশিক্ষণ শেষে এক সভার মাধ্যমে সেলাই প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে এ সনদপত্র বিতরণ করা হয়েছে।

সেবা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শাখার সভাপতি নুরুল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সমবায় অফিসের নুর হোসেন মানিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহি কর্মকর্তা জেবুন্নাহার শাম্মী।বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমদ।

বক্তব্য পরবর্তীতে প্রশিক্ষণপ্রাপ্ত খালেদা বেগম,সাদিকুন নাহার বাবলী,রাহেদা আক্তার,শাবানা আক্তার সাথী,তানিয়া বেগম,হাবিবা আক্তার,আলছুমা বেগম,ফারজানা বেগম ও লুবাবা আক্তারের হাতে উপজেলা নির্বাহি কর্মকর্তা প্রশিক্ষণ সনদ তুলে দেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa