ঢাকা
১৮ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে ৩ জন নিহত

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২০   ২৭৩ বার পঠিত
ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে ৩ জন নিহত

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিয়ের বরযাত্রীবাহী মোটরসাইকেল ও ট্রাক্টরের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নাটিমা ইউনিয়নের হিদেরগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কোটচাঁদপুর উপজেলার লক্ষ্মীকুন্ডু গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সাব্বির (১৮), চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার চাকলা গ্রামের রাকিবের ছেলে রাজু (২০) এবং একই এলাকার নজু (৪৫)।

 

 

 

মহেশপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রমেশ কুমার সাহা জাগো নিউজকে বলেন, মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের আলীপুর গ্রাম থেকে একই ইউনিয়নের বাবলা মাথাভাঙা গ্রামে বিয়েতে যাচ্ছিলেন বরযাত্রীরা। এ সময় তিন বরযাত্রী দ্রুতগতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। হিদেরগাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

মহেশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ হোসেন খান বলেন, মূলত দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর কারণে ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এতে বরযাত্রীবাহী মোটরসাইকেলের তিন আরোহী নিহত হন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa