ঢাকা
১১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলার ব্যাপারে আশাবাদী মুশফিক

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২০   ২৮৬ বার পঠিত
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলার ব্যাপারে আশাবাদী মুশফিক

 

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডে মাঠে নামেননি মুশফিকুর রহিম। অন্যদিকে নিরাপত্তা অজুহাতে পাকিস্তান সফর থেকে নিজেকে আগেই প্রত্যাহার করে নিয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান।

এদিকে, জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে খেলার ব্যাপারে আশাবাদী তিনি। তবে তাকে স্কোয়াডে রাখা না রাখার বিষয়টি নির্বাচকদের ওপর ছেড়ে দিয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান।

 

বঙ্গবন্ধু বিপিএলে হ্যামস্ট্রিংয়ে পাওয়া চোট থেকে এখনও পুরোদমে সেরে উঠেননি মুশফিক। চোট নিয়েই রবিবার থেকে অনুশীলন শুরু করেছেন তিনি। আজ বা আগামীকাল ফিটনেস পরীক্ষা দেবেন মিস্টার ডিপেন্ডেবল।
জিম্বাবুয়ে সিরিজে মাঠে ফেরার জন্য নিজেকে তৈরি করছেন মুশি। সোমবার গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যদি সব ঠিক থাকে, তা হলে মঙ্গলবার অথবা বুধবার ফিটনেস পরীক্ষা দেব। বিসিএলের দ্বিতীয় রাউন্ডে খেলব। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলার কোনো কারণ আমি দেখছি না।

বাংলাদেশের সিনিয়র এ ক্রিকেটার যোগ করেন, নিজেকে সেভাবেই প্রস্তুত করছি। দলে সুযোগ পাওয়া না পাওয়া আমার হাতে নেই। তবে আমার চেষ্টা থাকবে জিম্বাবুয়ের বিপক্ষে খেলার। শুধু টেস্ট না তিন ফরম্যাটই খেলতে চাই। সুযোগ পেলে সেরাটা দিয়েই খেলব। এখানে না খেলার কোনো কারণ দেখি না।

 

চলতি সপ্তাহে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। এরপর ফিরে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামবেন তারা। এরপর আবার এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে যাবেন টাইগাররা। টানা তিন টেস্টের জন্য স্কোয়াডে পরিবর্তন আনার ব্যাপারে আগ্রহী নন কোচ ডমিঙ্গো।

তিনি জানিয়েছেন, ব্যাটিং লাইনআপ ঠিক রাখা হবে। মাঝে জিম্বাবুয়ের বিপক্ষে এক টেস্টের জন্য তাই মুশফিক থাকছেন কিনা, সেটি পরিষ্কার করেননি ডমিঙ্গো।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa