ঢাকা
১১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ

ছুটি পাবেন বাবারাও

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২০   ২৮৪ বার পঠিত
ছুটি পাবেন বাবারাও

নারী এবং পুরুষদের মধ্যে বৈষম্য দূর করতে যুগান্তকারী এক ঘোষণা দিয়েছে ফিনল্যান্ডের নতুন সরকার। এখন থেকে দেশটিতে বাবারা মায়েদের মতো সমান পিতৃত্বকালীন ছুটি পাবেন। তারা যেন সদ্য জন্ম নেওয়া শিশুদের সঙ্গে বেশি সময় কাটাতে পারেন সেজন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, এখন থেকে বাবা এবং মা দুজনে মিলে বেতনসহ ১৪ মাস ছুটি পাবেন। প্রত্যেকে ১৬৪ কার্যদিবস ছুটি ভোগ করতে পারবেন।

‘কল্যাণ এবং লিঙ্গ সমতা’ নিশ্চিত করতে এমন সিদ্ধান্ত নিয়েছে ফিনল্যান্ড।

দেশটির প্রধানমন্ত্রী সানা ম্যারিন গত মাসে বলেছিলেন, লিঙ্গ সমতা নিশ্চিত করতে আরও বেশ কিছু জায়গায় কাজ করার সুযোগ রয়েছে আমাদের।

তিনি অভিযোগ করেছিলেন, খুব কম বাবা সন্তানদের বেড়ে ওঠার সময় তাদের সঙ্গে পর্যাপ্ত সময় কাটান। দেশটির প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পর লিঙ্গ বৈষম্য দূরীকরণে ফিনল্যান্ড যুগান্তকারী কোনো পদক্ষেপ নেবে এটি প্রত্যাশিতই ছিল।

বর্তমানে ফিনল্যান্ডে মায়েরা ৪ মাসের মতো মাতৃত্বকালীন ছুটি পান। আর বাচ্চা জন্ম নেওয়ার পর শিশুর বয়স ২ বছর না হওয়া পর্যন্ত বাবারা ২ মাসের চেয়ে একটু বেশি ছুটি পান। এরপর আরও ছয়মাস ভাগাভাগি করে বাবা-মা ছুটি কাটাতে পারেন।

দেশটির স্বাস্থ্য এবং সামাজিক বিষয়ক মন্ত্রী এইনো কাইসা পেকোনেন বলেন, এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত। বাবাদের সঙ্গে সন্তানদের যেন শুরু থেকেই সম্পর্ক মজবুত হয় সেজন্য এ পরিকল্পনা নেওয়া হয়েছে।

ফিনল্যান্ডের প্রতিবেশী দেশ সুইডেনে মাতৃত্ব এবং পিতৃত্বকালীন ছুটি সমগ্র ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি। সেখানে শিশু জন্মের পর বাবা এবং মা প্রত্যেকে ২৪০ দিন করে ছুটি পান।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa