ঢাকা
১১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ

চীনে করোনাভাইরাসে মৃত্যু ৯০০ ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক
সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০   ২৭৭ বার পঠিত
চীনে করোনাভাইরাসে মৃত্যু ৯০০ ছাড়ালো

করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১০ জন। আক্রান্ত হয়েছে ৪০ হাজারের বেশি মানুষ। প্রাণঘাতী এ ভাইরাসে গতকাল রোববার একদিনে ৯১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে ৬ জন প্রাণ হারায়।

আজ সোমবার চীনা স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, প্রতিষেধকবিহীন করোনাভাইরাসে গতকাল রোববার নতুন করে আরো ৯১ জন মারা গেছেন। এ তালিকায় দুই ঘণ্টায় ৬ জনের নাম যুক্ত হয়েছে।

ভাইরাসটির উৎপত্তিস্থল হুবেই প্রদেশে গতকাল আরো ২ হাজার ৬১৮ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে প্রদেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৬৩১ জন। সেখানে ২০ হাজারেরও বেশি রোগী হাসপাতালে ভর্তি রয়েছে, যার মধ্যে ১১৫৪ জনের অবস্থা আশঙ্কাজনক।এর আগে গতকাল রোববার করোনায় মৃত্যুর সংখ্যা ২০০২ সালে মহামারি আকারে ছড়িয়ে পড়া সার্স ভাইরাসে মৃত্যুর সংখ্যাকেও ছাড়িয়ে যায়।

এদিন পর্যন্ত ৮১০ জন হওয়ায় নতুন রেকর্ড তৈরি হয়। সার্স ভাইরাসে সারা বিশ্বে ৭৭৪ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়া একদিনে মৃত্যুর ক্ষেত্রে গতকালই ছিল ৮৯ জন, যা ওই দিন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যু।এখন পর্যন্ত করোনাভাইরাসের কোনো ওষুধ আবিষ্কার না হওয়ায় মৃতের সংখ্যা দিনকে দিন বাড়ছে। এতে পরিস্থিতি মোকাবিলায় হিমশিম খাচ্ছে চীনা কর্তৃপক্ষ।ইতোমধ্যে ভাইরাসটি বিশ্বের ২৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে, আক্রান্ত হয়েছে তিন শতাধিক মানুষ। এতে ফিলিপাইন ও হংকংয়ে দুই জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চীনে মৃত্যু হয়েছে এক মার্কিন নাগরিকের।

প্রসঙ্গত, বিভিন্ন সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, চীন সরকারের পক্ষ থেকে যে হিসাব দেওয়া হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা তার চেয়ে অনেক বেশি। চীন সরকার প্রকৃত তথ্য গোপন করছে বলে অভিযোগ উঠেছে।গত ৩১ ডিসেম্বর চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের উহানে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাস। এ পর্যন্ত যাদের মৃত্যু হয়েছে তার অধিকাংশই এই উহানের বাসিন্দা।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa