ঢাকা
১১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ

‘চাপ নেওয়াটা মোটেও বুদ্ধিমানের কাজ হবে না’

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২০   ৪০০ বার পঠিত
‘চাপ নেওয়াটা মোটেও বুদ্ধিমানের কাজ হবে না’

‘কফি উইথ করন’ টক শোতে হাজির হয়ে করন জোহরকে ‘মুভি মাফিয়া’ এবং ‘বলিউডে স্বজনপ্রীতির পতাকা বাহক’ বলে উল্লেখ করেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। এরপর থেকেই স্বজনপ্রীতি ব্যাপারটি বলিপাড়ায় অন্যতম আলোচিত বিষয়ে পরিণত হয়েছে। এ নিয়ে এখনও বিতর্ক চলছে।

অনেকেই বিষয়টি নিয়ে বেশ সোচ্চার। প্রায়ই বলিউড ইন্ডাস্ট্রিতে নাম লেখানো তারকা সন্তানদের এই বিষয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। সম্প্রতি অভিনেতা সাইফ আলী খান ও অভিনেত্রী অমৃতা সিংয়ের মেয়ে সারা আলীকে এই প্রশ্ন করা হয়।

সাইফ কন্যা বলেন, আমিও বিষয়টি নিয়ে ভেবেছি। সত্যিই খুব গর্বিত যে আমি সাইফ ও অমৃতার মেয়ে। কিন্তু এই ভেবে যদি চাপ নিই তাহলে ঠিকভাবে পারফর্ম করতে পারব না। সুতরাং, চাপ নেওয়াটা মোটেও বুদ্ধিমানের কাজ হবে না।

 

 

 

তিনি আরও বলেন, প্রত্যেকের চলার পথ ভিন্ন এবং এখনকার দর্শকরা খুবই স্মার্ট। দিন শেষে, যদি প্রতিভা থাকে তাহলে ভালো করবেন, আর না থাকলে নয়। প্রত্যেকে ভিন্নভাবে শুরু করছে, তবে কতটা সফল হতে পারছেন এটিই মূল বিষয়।

সারার পরবর্তী সিনেমা লাভ আজ কাল। এতে আরও আছেন কার্তিক আরিয়ান, আরুশি শর্মা, রণদীপ হুদা প্রমুখ। ইমতিয়াজ আলী পরিচালিত এই সিনেমা আগামী ১৪ ফেব্রুয়ারি মুক্তির কথা রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa