ঢাকা
২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

গাঁজার আসর মাজারের পাশে, নারীসহ ছয়জনের জেল

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২০   ২৬৭ বার পঠিত
গাঁজার আসর মাজারের পাশে, নারীসহ ছয়জনের জেল

মাজারের পাশে গাঁজা সেবনের দায়ে মানিকগঞ্জের সাটুরিয়ায় নারীসহ ছয়জনকে তিন মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সন্ধ্যায় উপজেলার কালু শাহ মাজারের পাশে আসর বসিয়ে গাঁজা সেবনের সময় তাদের আটক করা হয়। পরে ইউএনও আশরাফুল আলম এ রায় দেন।

 

 

 

দণ্ডিতরা হলেন- ঢাকার ধামরাই উপজেলার ধলকুণ্ড গ্রামের মন্তোষ চক্রবর্তী, মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া গ্রামের তাসলিমা বেগম, ধনবাড়ি উপজেলার সোনামুখী বাদুড়িয়া গ্রামের চঞ্চল, মির্জাপুর উপজেলার মো. আজম মোল্লা, চাঁদপুরের মতলব উপজেলার ঘোড়াদাবী গ্রামের মো. ইউসুফ ও জামালপুরের মেলান্দহ উপজেলার শ্যামপুর গ্রামের মো. বাবুল।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক আশরাফুল আলম জানান, সন্ধ্যায় সৈয়দ কালু শাহ মাজারের পাশে আসর বসিয়ে গাঁজা সেবন করছিলেন কয়েকজন। এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে ওই ছয়জনকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের তিন মাস করে কারাদণ্ড দেয়া হয়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa