ঢাকা
২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

কিশোরীর মায়ের অভিযোগে ধর্ষক সালাম নামের এক যুবক আটক

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০   ৩১৮ বার পঠিত
কিশোরীর মায়ের অভিযোগে ধর্ষক সালাম নামের এক যুবক আটক

মৌলভীবাজারের কমলগঞ্জে বাড়ি থেকে তুলে নিয়ে ১৭ বছরের এক কিশোরীকে ধর্ষণ করার অভিযোগে উঠেছে। স্থানীয়রা অভিযুক্ত ধর্ষক সালাম মিয়াকে (৩৬) আটক করে পুলিশে সোপর্দ করেছে।

এ ঘটনায় কিশোরীটির মায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রবিবার ( ৯ ফেব্রুয়ারি ) দুপুরে সালামকে আদালতে পাঠিয়েছে পুলিশ। কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। আটক সালাম উপজেলার আদমপুর ইউপির উত্তরভাগ গ্রামের মৃত রইছ মিয়ার ছেলে। নির্যাতিতা কিশোরীটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কিশোরীর মা অভিযোগ করেন, শুক্রবার ভোর রাতের দিকে তার মেয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হলে সালাম কৌশলে মেয়েকে অপহরণ করে এক বাড়িতে নিয়ে যায়। সেখানে সালাম তার মেয়ের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে।

শনিবার বিকেলে ওই বাড়ির দরজা ভেঙে কিশোরীটিকে হাত ও মুখ কাপড় দিয়ে বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। ওই বাড়িতে অবস্থানরত সালাম তখন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa