ঢাকা
২০ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

কাস্টমস দিবসের শোভাযাত্রা উদ্বোধন,চট্টগ্রাম বন্দর পতেঙ্গা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ২৬ জানুয়ারি ২০২০   ৪৭৯ বার পঠিত
কাস্টমস দিবসের শোভাযাত্রা উদ্বোধন,চট্টগ্রাম বন্দর পতেঙ্গা

আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রামের কাস্টমস হাউজ বর্ণাঢ্য আয়োজন করেছে।
রোববার সকাল ৯টায় চট্টগ্রাম কাস্টমস হাউস থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে।
এছাড়া দিনভর সভা সেমিনারসহ নানা আয়োজন রাখা হয়েছে এ দিবসে।
সকালে কাস্টমস দিবসের শোভাযাত্রা উদ্বোধন করেন চট্টগ্রাম বন্দর পতেঙ্গা আসনের সংসদ সদস্য এম এ লতিফ।
‘কাস্টমস পোস্টারিং সাসটেইনেবিলিটি ফর পিপল, প্রসপারেটি অ্যান্ড দ্য প্ল্যানে ‘ স্লোগানে এবারের কাস্টমস দিবসের শোভাযাত্রার আকর্ষণ ছিলো বড় ট্রাকে পদ্মা সেতুর রেপ্লিকা, ঢোলবাদন, বাদক দল, নানা স্লোগানে বর্ণিল ব্যানার, ফেস্টুন, নারীদের মোটরসাইকেল শোভাযাত্রাসহ নানা আয়োজন। এছাড়া এই দিবস উপলক্ষে সমগ্র কাস্টমস হাউস, গোলচত্বর, ফোয়ারা, ওভারব্রিজসহ পুরো এলাকা নানা বর্ণে সাজানো হয়েছে।

 

 

 

 

 

 

শোভা যাত্রা উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ এম এ লতিফ বলেন, কাস্টমস কর্মকর্তারা নানা প্রতিকূলতার মধ্যেও দেশের সমৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছেন। সরকারি রাজস্বের বড় অর্থের যোগান দিচ্ছে কাস্টমস। কর্মকর্তাদের মেধা ও সেবার কারণে কাস্টমসের ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে। বর্তমানে ডিজিটালাইজেশনের মাধ্যমে কাস্টম হাউস বিশ্বমানের সেবা দিচ্ছে।
শোভা যাত্রায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিভিন্ন উইংয়ের অংশীজন, কাস্টমস হাউসের শুল্ক মূল্যায়ন, আপিল কমিশন, আয়কর, শুল্ক গোয়েন্দা, বন্ড কমিশনারেট, কাস্টমস একাডেমি, ভ্যাট কমিশনারেট, কাস্টমস হাউসসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারি, সিঅ‌্যান্ডএফ এসোসিয়েশনসহ বিভিন্ন স্তরের সাধারণ মানুষ অংশ নেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa