ঢাকা
১৮ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

কমলগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহি ঘোড়াদৌড় প্রতিযোগিতা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২০   ৩৩৬ বার পঠিত
কমলগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহি ঘোড়াদৌড় প্রতিযোগিতা

 

মৌলভীবাজারের কমলগঞ্জের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গ্রাম-বাংলার ঐতিহ্যকে ধারণ করতে হযরত শাহ্ ইয়াছিন (রহঃ) এর বার্ষিক ওরস মোবারক উপলক্ষে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারী) বিকাল সাড়ে ৪টায় কমলগঞ্জ পৌরসভার কুমড়াকাপন গ্রামের হযরত আজমশাহ (র:) মাজার সংলগ্ন মাঠে এই ঘোড়াদৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এসময় আশপাশের গ্রামের হাজার হাজার নারী-পুরুষ ও উৎসুক শিশুরা প্রতিযোগিতাস্থলে উপস্থিত হয়ে এ প্রতিযোগিতা উপভোগ করেন। ঘোড় দৌড় প্রতিযোগিতায় কমলগঞ্জ উপজেলাসহ বিভিন্ন জেলা-উপজেলা থেকে ১৬ জন খেলোয়াড় তাদের নিজ নিজ ঘোড়া নিয়ে ঘোড়দৌড় প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পৌর কাউন্সিলর মো: আনোয়ার হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, কমলগঞ্জ পৌর মেয়র মো: জুয়েল আহমেদ, আওয়ামীলীগ সভাপতি আছলম ইকবাল, সাধারণ সম্পাদক এএসএম আজাদুর রহমান, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ হেলাল উদ্দিন, সাবেক বিআরডিবি সভাপতি ইমতিয়াজ আহমেদ, ইউপি চেয়ারম্যান মো: আব্দুল হান্নান প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa