ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

এনআরসি থেকে বাঁচতে ব্যাংক লোন নিতে বললেন রাখি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২০   ৪৭১ বার পঠিত
এনআরসি থেকে বাঁচতে ব্যাংক লোন নিতে বললেন রাখি

এনআরসি,সিএএ নিয়ে ভাববেন না। যাঁদের কাছে উপযুক্ত কাগজ নেই, তাঁরা ব্যাংক থেকে বড় অঙ্কের লোন নিয়ে নিন। লোন নিলেই ব্যাঙ্ক সমস্ত রকমের কাগজপত্র আপনাকে গুছিয়ে দেবে। ফলে এ দেশ থেকে আপনাকে আর যেতে হবে না। এন আর সি,সিএএ থেকে বাঁচার উপায় এভাবেই বলে দিলেন রাখি সাওয়ান্ত।

সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেন রাখি সাওয়ান্ত। সেখানে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে নিজের মত প্রকাশ করেন রাখি। সেখানেই জানান, নাগরিকত্ব সংশোধনী আইনের কোপ থেকে বাঁচতে হলে কে কী করবেন। রাখি সাওয়ান্তের ওই ভিডিও প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।

গত বছর মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে রাখি সাওয়ান্ত গাঁটছড়া বাঁধেন বলে দাবি করেন। এনআরআই পাত্র রিতেশের সঙ্গেই তিনি সাতপাকে বাঁধা পড়়েন বলে দাবি করেন টেলিভিশনের ড্রামা কুইন। শুধু তাই নয়, রাখি সাওন্তের স্বামী রিতেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংস্থায় কর্মরত বলেও দাবি করেন টেলিভিশনের এই জনপ্রিয় মুখ। যদিও রিতেশ বর্তমানে কোথায় রয়েছেন, তা নিয়ে সমানে প্রশ্ন করতে শুরু করেন রাখির ভক্তরা। জিনিউজ

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa