ঢাকা
১১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ

একই সিরিজে দুইবার সুপার ওভারে হারল নিউজিল্যান্ড

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২০   ২৯৭ বার পঠিত
একই সিরিজে দুইবার সুপার ওভারে হারল নিউজিল্যান্ড

পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ফের টাই করার পর হেরেছে স্বাগতিক নিউজিল্যান্ড। টানটান উত্তেজনার ম্যাচে ভারতের দেয়া ১৬৬ রানের লক্ষ্য তারা করতে নেমে শেষ বলে কিউইদের প্রয়োজন ছিল ২ রান। কিন্তু শার্দুল ঠাকুরের বলে এক রানের বেশি নিতে পারেননি স্যান্টনার। ফলে টাই হয় ম্যাচটি। সুপার ওভারে কিউইদের দেয়া ১৪ রানের লক্ষ্য এক বল হাতে রেখেই টপকে যায় ভারত।

 

 

সুপার ওভারে ২ চারে এক উইকেট হারিয়ে ১৩ রান তোলে নিউজিল্যান্ড। লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম দুই বলেই এক চার ও ছয়ে ১০ রান তোলে ভারত। পঞ্চম বলে চার মেরে দলের জয় নিশ্চিত করেন বিরাট কোহলি।

ওয়েলিংটনে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পরে ভারত। মনিশ পান্ডের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে সফরকারীরা। রান তাড়া করতে নেমে এ মাচেও ব্যর্থতার ধারা বজায় রাখেন মার্টিন গাপটিল। তিনি ফেরেন মাত্র ৪ রানে।

তবে কলিন মুনরো ও টিম সেইফার্টের ৯২ রানের জুটিতে ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয় স্বাগতিকরা। ৬৪ করে মুনরো রান আউট হওয়ার পর রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন টম ব্রুস।

 

 

 

এরপর রস টেইলর ও সেইফার্ট মিলে দলকে জয়ের বন্দরের কাছে নিয়ে আসেন। শেষ ওভারে মাত্র ৭ রান প্রয়োজন ছিল তাদের। কিন্তু এসময় আউট হয়ে যান টেইলর। এক বল পর সেইফার্ট আউট হয়ে গেলে ম্যাচ জয়ের স্বপ্ন দেখতে থাকে ভারত। শেষ পর্যন্ত ফাইনাল ওভারে দুর্দান্ত বোলিং করে নিউজিল্যান্ডকে জয় বঞ্চিত করেন শার্দুল ঠাকুর।

এর আগে টস হেরে ব্যাট করতে নামা ভারত প্রথম থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাক। ওপেনার লোকেশ রাহুলের ২৬ বলে ৩৯ রানের পরও এক পর্যায়ে ৮৮ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে তারা। তবে সেখান থেকে ভারতকে টেনে তোলেন মনিশ পান্ডে। তার ৩৬ বলে ৫০ রানের ওপর ভর করে ১৬৫ রান তোলে টিম ইন্ডিয়া।

এছাড়া শার্দুল ঠাকুর ২০ ও শিভম দ্যুবে করেন ১২ রান। ২৬ রানে ৩ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের সফলতম বোলার ইশ সোধি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa