ঢাকা
১৮ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

আমরা যেটা করি কালো আইন মনে হয় বিএনপির কাছে:আইনমন্ত্রী

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২০   ৩৩৩ বার পঠিত
আমরা যেটা করি কালো আইন মনে হয় বিএনপির কাছে:আইনমন্ত্রী

বিভিন্ন স্বায়ত্ত্বশাসিত সংস্থার উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা রাখার জন্য সংসদে যে আইন পাস হয়েছে তাকে কালো আইন বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের প্রসঙ্গে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, উনারা (বিএনপি নেতারা) আইন বুঝুক আর না বুঝুক, যেটা আমরা করি সেটা তাদের কাছে কালো আইন বলে মনে হয়।

 

 

শনিবার দুপুরে আখাউড়া রেলস্টেশন চত্ত্বরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন। বিএনপি নেতাদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, আপনারা আইনটি আগে পড়ুন, বুঝুন। তারপর মন্তব্য করুন। এ সময় আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূইয়া, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া জীবন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল, জেলা পরিষদ সদস্য আতাউর রহমান নাজিম, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া প্রমুখ উপস্থিত ছিলেন।এর আগে আইনমন্ত্রী ঢাকা থেকে ট্রেনে এসে আখাউড়া রেলস্টেশনে নামেন। পরে মন্ত্রী কসবায় আওয়ামী লীগের বর্ধিতসভায় যোগ দিতে সড়ক পথে রওয়ানা দেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa