ঢাকা
২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

আনিসুল হকের অসমাপ্ত কাজ শেষ করাই আমার লক্ষ্য

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২০   ৫০২ বার পঠিত
আনিসুল হকের অসমাপ্ত কাজ শেষ করাই আমার লক্ষ্য

প্রয়াত মেয়র আনিসুল হকের অসমাপ্ত কাজ শেষ করাই তার অন্যতম লক্ষ্য হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। রবিবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে নির্বাচনের ফলাফল পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আতিকুল ইসলাম বলেন, “সবাইকে সঙ্গে নিয়ে নগরীর সমস্যা সমাধান করবো। প্রয়াত মেয়র আনিসুল হকের অসমাপ্ত কাজ শেষ করাই হবে আমার অন্যতম লক্ষ্য।”

ডিএনসিসি মেয়র আরও বলেন, “নতুন ১৮টি ওয়ার্ড নিয়েও কাজ করা হবে। অনেক চ্যালেঞ্জ আছে, সবাইকে নিয়ে মোকাবিলা করবো। গত নয় মাস অনুশীলন করেছি। এতদিন একটি সুযোগ চেয়েছিলাম। নগরবাসী আমাকে সেই সুযোগ দিয়েছেন। বিভিন্ন খাতে বিশেষজ্ঞ যারা আছেন তাদের নিয়ে নগরের সমস্যা দূর করবো। এটি একলা চলার পথ না।”

সকল সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী সব ধরনের সহায়তা করার কথা দিয়েছেন বলেও এ সময় জানান তিনি।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সাদেক খান এমপি, আসলামুল হক আসলাম এমপি, ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa