জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুর্বণজয়ন্তী উদযাপন উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২২ মার্চ) সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও পৌরসভার সহযোগিতায় এই মিনি ম্যারাথনটি অনুষ্ঠিত হয়।পাঁচবিবির শেখ রাসেল মিনি স্টেডিয়াম থেকে ম্যারাথন র‌্যালীটি শুরু হয়ে প্রায় ১০ কিঃমিঃ রাস্তা প্রদক্ষিন শেষে আবারও স্টেডিয়ামে মিলিত হন। এতে অংশ গ্রহন করেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন শ্রেণীপেশা এবং সরকারি বে-সরকারি প্রতিষ্ঠানের সুধীজনেরা ।

ম্যারাথন শুরু আগে এতে অংশগ্রহন করা সকলকে শপথ বাক্য পাঠ করেন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এটিএম জাহিদুল ইসলাম রানা।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না,উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেন, সহকারি কমিশনার (ভুমি) এম এম আশিক রেজা, পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব,থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব, পাঁচবিবি ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, ক্রীড়া সংগঠক মোজাফ্ফর রহমান সাজাসহ অনেকে ম্যারাথনে অংশ গ্রহন করেন।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২২