আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড এবং স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভা চলছে গণভবনে। সভা থেকে একটি সংসদীয় আসনের উপনির্বাচন এবং স্থানীয় সরকার পর্যায়ে বেশ কয়েকটি পৌরসভা ইউনিয়নে প্রার্থী চূড়ান্ত করার কথা রয়েছে।

শনিবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১০টায় গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই যৌথ সভা শুরু হয়।

৩ মার্চ নির্বাচন কমিশন লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন, ১১টি পৌরসভা ও ৩৭১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। জানা গেছে, এই নির্বাচনগুলোতে প্রার্থী চূড়ান্ত করা হবে এ সভা থেকেই।

আগামী ১১ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।