প্রকাশিত হয়েছে সবশেষ ফিফা র‍্যাংকিং। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) প্রকাশিত র‍্যাংকিংয়ে আগের অবস্থানে অপরিবর্তিত আছে বাংলাদেশ ফুটবল দল।

৯১৭ পয়েন্ট নিয়ে আগের অবস্থান ১৮৬’তে আছে বাংলাদেশ। এশিয়ার আরেক দেশ পাকিস্তানের অবস্থান ২শ’তে। আর ভারতের অবস্থান ১০৪ নম্বরে। যথারীতি র‍্যাংকিংয়ের শীর্ষে আছে ইউরোপের দেশ বেলজিয়াম। তাদের রেটিং পয়েন্ট ১ হাজার ৭৮০। শীর্ষ ১০টি দলের অবস্থানই অপরিবর্তিত। দ্বিতীয় অবস্থানে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স।

সবচেয়ে বেশি বিশ্বকাপজয়ী ব্রাজিল আছে টেবিলের তিন নম্বরে। এরপরই অবস্থান ইংল্যান্ডের। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল আছে টেবিলের ৫ নম্বরে। ৬ নম্বরে আছে স্পেন এবং ৭-এ আছে লিওনেল মেসির আর্জেন্টিনা। শীর্ষ দশে থাকা অন্য দেশগুলো হচ্ছে উরুগুয়ে, মেক্সিকো ও ইতালি।