সুনামগঞ্জের জগন্নাথপুর সাবরেজেস্ট্রার অফিসের সাব-রেজেস্ট্রার সুলতানা নাসরীন সুমি এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান ১১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ২টায় সাব-রেজেস্ট্রার অফিসের সম্মেলন কক্ষে, অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর দলীল লেখক সমিতির সহ-সভাপতি হোসেন আহমদ অলিউল রহমান এর সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ শাহজাহান এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সহ-সভাপতি বজলুল রশিদ চৌধুরী, বিশেয আলোচক হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর সাব-রেজেস্ট্রার অফিসের সহকারী মোঃ আব্দুর রহিম, বক্তব্য রাখেন জগন্নাথপুর দলিল লেখক সমিতির সভাপতি বশির আহমদ সাবেক সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন বর্তমান সাধারণ সম্পাদক হাসির আলী দলিল লেখক শাহিন তালুকদার ।সুনামগঞ্জ জেলা দলিল লেখক সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবুল ফজল ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআনে পাক থেকে তেলাওয়াত করেন মৌলানা আজমল হুসাইন জামি , গীতা পাঠ করেন বাসুদেব চক্রবর্তী এবং মানপত্র পাঠ করেন তুষার চক্রবর্তী । বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দলিল লেখক মোঃ আব্দুল কাদির চৌধুরী মোঃ আব্দুল মতিন মোঃ গয়াছ মিয়া অনিল চন্দ্র দেব সাবেক সহ-সভাপতি বশির মিয়া মোঃ নাজমুল ইসলাম চৌধুরী মোঃ জুয়েল মিয়া বশির মিয়া মোঃ আবু মিয়া বিজু গোপ
বাসুদেব চক্রবর্তী ছালিক মিয়া প্রমূখ। অনুষ্ঠানটি
আয়োজন করেছেন জগন্নাথপুর সাবরেজেস্ট্রার অফিসের- কর্মচারী ও দলিল লেখকবৃন্দ ।
