সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার গুলমা নদী বিবিয়ানা ও মরাকালনী (প্রকাশিত কুশিয়ারা নদী) উন্মুক্ত জলমহালটি টোকেন ফির মাধ্যমে মাছ ধরার অনুমতি নিয়ে বড় অঙ্কের টাকার বিনিময়ে বহিরাগত মৎস্যজীবীর নিকট সাব-লীজ দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রভাবশালী সঙ্গবদ্ধ চক্র। সাব-লীজকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

যে কোন সময় বড় ধরনের অপৃতিকর ঘটনার আসংখ্যা করছেন এলাকাবাসী। সাব -লীজ বাতিল করার জন্য বড় ফেছি পূর্বকাতিয়া ও নতুন কসবা গ্ৰামবাসির পক্ষে বড় ফেছি গ্ৰামের মৃত ইলাছ মিয়ার ছেলে জাকির মিয়া বাদী হয়ে ৭অক্টুবর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ১৩ অক্টুবর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগে দায়ের করেন।

অভিযোগের কোন রকম প্রতিকার না পেয়ে গত ২১ডিসেম্বর সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবরে আর একটি অভিযোগ দায়ের করেন। জেলাপ্রশাসক বিষয়টি সরেজমিন তদন্ত পুর্বক মতামত সহ প্রতিবেদন দেওয়ার জন্য জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা কে নির্দেশক্রমে অনুরোধ করেন। গত ৩০ জানুয়ারি শনিবার দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তা আখতার হোসেন সরজমিনে গেলে দিঘলবাক আটঘর নিবাসী মৃত নূর উদ্দিন এর ছেলে বি এন পি নেতা মুজিবুর রহমান মুজিব তদন্ত কাজে বাধা দিলে তদন্ত কাজ ব্যাহত হয়।

এ সময় পুর্ব কাতিয়া গ্ৰামের সাবেক ইউপি সদস্য দারা মিয়ার পুত্র জাবির মিয়া মুজিব কে টাই এ ধরে টানাহেঁচড়া করে অপদস্থ করেছে বলে উপস্হিত লোকজন জানান। পরে উপজেলা মৎস্য কর্মকর্তা উভয় পক্ষকে তিনির কার্যালয়ে নোটিশ করার কথা বলে চলে আসেন। সরজমিন কালে এলাকাবাসী জানান, দীর্ঘ দিন ধরে এ জলমহালটি সাব-লীজ দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রভাবশালী সঙ্গবদ্ধ চক্র।এ সিন্ডিকেট এর আগে জলমহালটি ৩০ লক্ষ টাকায় বিক্রি করে।

আদালতে এ নিয়ে মামলা হয়েছে। এলাকাবাসী বলেন , মৌলভীবাজার জেলার শেরপুর দাউদ পুর গ্ৰামের পরবেশ জামার গাঁও গ্ৰামের বশির মিয়া সুকুমার গং দের কাছ থেকে ১৬ লক্ষ টাকায় ও লামা অংশ ৪ লক্ষ টাকায় বিক্রি করেছে। সরজমিন কালে ফেছির বাজার সংলগ্ন মাছ আহরণ কারি মৌলভীবাজার জেলার শেরপুর দাউদ পুরএলাকার বহিরাগত জেলে ইসরাখ মিয়াসহ অন্যান্য জেলেরা বলেন আমাদের মহাজন শেরপুর মস্য আড়ৎ এর মালিক পরবেশ ও জামার গাঁও গ্ৰামের বশির মিয়া ১৬ লক্ষ টাকা দিয়ে সুকুমার গং দের কাছ থেকে কিনেছেন।

এক প্রশ্নের জবাবে জেলেরা বলেন এপর্যন্ত সারে ছয় লক্ষ টাকার বিক্রি হয়েছে। সাব- লীজ গ্ৰহিতা বশির মিয়ার ছেলে শাহান মিয়া ১৬ লক্ষ টাকায় সাব-লীজ নেয়ার সত্যতা স্বীকার করে বলেন এবছর লাভ হবেনা।কারন বেড়জালে বড় মাছ আসছেনা,অন্য বছর বেড়জালে প্রচুর বড় মাছ আসত ।এ বিষয়ে বশির মিয়া বিষয় এরিয়ে যান।এ বিষয়ে উপজেলা জলমহাল কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত পুর্বক প্রতিবেদন জেলায় পাঠানো হবে।