মৌলভীবাজারে অসহায়, গরীব শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। মৌলভীবাজার সদর উপজেলার মোহাম্মদ তৈয়ব সৈয়দা তাহিরুন্নেছা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে রবিবার (৩১ জানুযারী) ফাউন্ডেশন কার্যালয়ে এ কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আজিজুর রহমান।
মোহাম্মদ তৈয়ব সৈয়দা তাহিরুন্নেছা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি ডা: ছাদিক আহমদ এর সভাপতিত্বে ও সাংবাদিক নজরুল ইসলাম মুহিব এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, হজরত শাহ মোস্তফা (রাঃ) কলেজের অধ্যক্ষ মুশফিকুর রহমান, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক শাহ আব্দুল ওযাদুদ, ঢাকা দক্ষিন সিটি করপোরেশন এর ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন খসরু, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, মৌলভীবাজার সরকারি কলেজের সহযোগি অধ্যাপক রফি উদ্দিন নিজাম, হজরত শাহ মোস্তফা (রাঃ) কলেজের সহকারি অধ্যাপক রেজাউল করিম,সাংবাদিক এস, এম উমেদ আলী, সৈয়দ হুমায়েদ আলী শাহীন, সৈয়দ মহসীন পারভেছ, ইমাদ-উদ্দীন বেলাল তালুকদার, মোস্তফাপুর ইউপি সদস্য আব্দুল মোহিত, রাখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য ইকবাল হোসেন, কাজী ইশরামূল হক রুহান।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা মোহাম্মদ তৈয়ব সৈয়দা তাহিরুন্নেছা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকার গরীব, অসহায় শীতার্ত মানুষকে ২০০ কম্বল ও শীত বস্ত্র হাতে তুলে দেন।
