সিলেট নগরী থেকে বিদ্যুৎ মামলার এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯’র সদস্যরা। শনিবার (৩০ জানুয়ারী) তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নাম মো: আব্দুল কাইয়ুম (৩৪)। সে নগরীর শেখঘাট কলাপাড়া ১১ নং বাসার বজলুর রশিদের পুত্র।

র‌্যাব জানায়, শনিবার রাত পৌনে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯,সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি দল অতিঃ পুলিশ সুপার মোঃ সামিউল আলম এর নেতৃত্বে নগরীর কলাপাড়ায় অভিযান চালিয়ে বিদ্যুৎ মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মোঃ আব্দুল কাইয়ুমকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে এসএমপির কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি ওবাইন।

 

বাংলাদেশ মিডিয়া/-৩১/এসআরসি