সিলেটের জালালাবাদ থানাধীন শহরতলীর শাহপুর শুকপাড়ার একটি বাঁশ ঝাড় থেকে পুলিশ ৫ জুয়াড়িকে আটক করেছে। এসময় পুলিশ জুয়া খেলার সরঞ্জামসহ নগদ ৭ হাজার ৫ টাকা জব্দ করে। শনিবার (৩০ জানুয়ারি) রাতে জালালাবাদ থানার এসআই আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এ ঘটনায় জুয়াড়িদের বিরুদ্ধে এসআই আসাদুজ্জামন বাদী হয়ে জুয়া আইনে মামলা নং-৩৬ দায়ের করেন। রবিবার (৩১ জানুয়ারি) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করেছে বলে জানিয়েছে পুলিশ।
আটককৃতরা হচ্ছে-জালালাবাদ থানার শাহপুর গ্রামের মৃত ইলিয়াস আরীর পুত্র তুরু মিয়া (৫০), ইসকন্দর আলীর পুত্র রাজা মিয়া (৩৩), মৃত মোসলিম উদ্দিনের পুত্র বাচ্চু মিয়া (৪৪), ওয়াসিদ উল্লাহ পুত্র আব্দুল কাদির (৩৮) ও মৃত বাবুল মিয়ার পুত্র রাশেদ মিয়া (২৪)।
বিষয়টি নিশ্চিত করেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খাঁন। তিনি বলেন, বাঁশ ঝাড়ের মধ্যে প্লাস্টিকের বস্তার বিছানা করে জুয়াড়িরা জুয়া খেলতেছে। এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ ৫ জুয়াড়িকে আটক করেছে। এ ঘটনায় জুয়া আইনে থানায় মামলা দায়ের করেছে পুলিশ।
বাংলাদেশ মিডিয়া/৩১-ওমর ফারুক
