সিলেটে শিশুকে পাশবিক নির্যাতনকারী যুবককে ঘটনার ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মো. তৈয়ব আলী (৪৬) সিলেটের মোগলাবাজার থানার গোটাটিকর এলাকার পূর্বপাড়া গ্রামের মৃত আর্শ্বদ আলীর পুত্র। তাকে মঙ্গলবার (২৬ জানুয়ারি) ভোররাত ৩টার দিকে গ্রেফতার করে মোগলাবাজার থানাপুলিশ। মঙ্গলবার দাকে আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, সোমবার বিকাল পৌনে ৪টার দিকে (২৫ জানুয়ারি) মোগলাবাজার থানার গোটাটিকর পূর্বপাড়ায় সাড়ে ৫ বছর বয়েসি এক শিশুকে খেলার মাঠ থেকে চকলেটের লোভ দেখিয়ে তৈয়ব আলী পার্শ্ববর্তী নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। ওই শিশুর পিতা বাদি হয়ে মোগলাবাজার থানায় মামলা (নং- ১৪/১৪) দায়ের করেন। মামলা দায়েরের পরপরই এক ঝটিকা অভিযান চালিয়ে মোগলাবাজার থানা পুলিশ সোমবার দিবাগত (২৬ জানুয়ারি) ভোররাত ৩টার দিকে ‘শিশু ধর্ষক তৈয়ব আলীকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার দিনে তৈয়ব আলীকে আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মোগলাবাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা পিপিএম।

বাংলাদেশ মিডিয়া/২৬-এসআরসি