সিলেট মহানগরীর মদিনা মার্কেটে গাড়ি পার্কিং কে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবা রাত সোয়া ৯ টার দিকে মদিনা মার্কেটের ডার্নিং বাজাজ মোটরসাইকেল সেন্টারে এ ঘটনা ঘটে। এঘটনায় সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহ মওদুদ আহমেদ, সাবেক আপ্যায়ন সম্পাদক সাইদুল হক সাঈদ ও সিলেট মহানগর যুবলীগ নেতা, মোঃ সাইদুল ইসলাম গুরুতর আহত হয়েছেন।
এসময় যুবলীগ নেতা রানা আহমদ শিপলু ও জুনেল আহমদ আহতদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।
আহতরা জানান, ছাত্রদলের পিচ্চি কামাল ও সিলেটের জামায়াত নেতা রাজন আহমেদ এর নেতৃত্বে তাদের হামলার করা হয়।
এদিকে ডার্নিং বাজাজের মালিক আব্দুর রাজ্জাক রাজন জানান, রাত সাড়ে ৮টার দিকে কয়েকজন যুবক ও দোকানটির কর্মচারীদের মধ্যে বাকবিতন্ডা হয়।
তিনি জানান, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ স্থানীয় ২ কাউন্সিলর মখলিছুর রহমান কামরান ও ইলিয়াছুর রহমান ঘটনাস্থল এসে পরিস্থিতি দেখছেন। তাদের সাথে আলোচনা শেষে মামলার ব্যাপারে সিদ্ধান্ত নিবেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার একদল পুলিশ।
ঘটনাস্থল থেকে ওসি (তদন্ত) মো. শাহীন জানিয়েছেন, তারা যাওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক পেয়েছেন। তবে আহতের সংখ্যা বা হামলার কারণ তাৎক্ষনিক জানাতে পারেননি তিনি।
