তৃতীয় বিভাগের দল আলকোয়ানোর কাছে হেরে কোপা দেল রে থেকে বিদায় নিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। বুধবার রাতের ম্যাচে ১-২ গোলে হেরেছে জিদানের দল।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরুটা ভালোই করেছিল রিয়াল। বিরতির আগ মুহূর্তে এডের মিলিতাওয়ের গোলে এগিয়ে যায় রামোসরা। তবে ম্যাচের ৮০তম মিনিটে আলকোয়ানোকে সমতায় ফেরান হোসে সোলবেস।

নির্ধারিত সময়ে ম্যাচ সমতায় থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ম্যাচের ১১০তম মিনিটে লালকার্ড দেখেন স্বাগতিক মিডফিল্ডার রামোন লোপেস।

আর অতিরিক্ত সময়ে (১১৫তম মিনিট) হুয়ানান কাসানোভার গোলে এগিয়ে যায় আলকোইয়ানো। ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় পরাজয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।