সিলেট শহরতলির ধোপাগুলে ৬ বছরের শিশু ধর্ষণের দায়েরকৃত মামলায় আটককৃত সেলিম মিয়াকে (২১) বৃহস্পতিবিার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। ধৃত সেলিম এয়ারপোর্ট থানার ধোপাগুল গ্রামের মতছির আলী বতাইয়ের পুত্র। এর আগে বুধবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে ধোপাগুল থেকে তাকে আটক করে এসএমপি’র এয়ারপোর্ট থানা পুলিশ।
পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ধোপাগুল গ্রামের মতছির আলী বতাইয়ের পুত্র সেলিম স্থানীয় একটি টিলার উপরে নিয়ে গিয়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে তৎক্ষণাৎ ওই শিশুর মা বাদি হয়ে এয়ারপোর্ট থানায় মামলা (নং-৩৮) দায়ের করেন। পরে রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে সেলিম মিয়াকে আটক করে পুলিশ। অপরদিকে, নির্যাতনের শিকার শিশুটি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এসএমপি এয়ারপোর্ট থানার (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির জানান, ধর্ষনের দায়েরকৃত মামলা আটককৃত সেলিমকে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আর নির্যাতনের শিকার শিশুটি বর্তমানে সিলেট ওসমানী হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন রয়েছে।
বাংলাদেশ মিডিয়া/২১-এস.আর.সি
