মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের চাঁনপুর স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের আয়োজনে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (২০ জানুয়ারি) সকাল ১১ ঘটিকার সময় স্থানীয় চাঁনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চাঁনপুর স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে ১২০ জন হতদরিদ্র অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
ইসহাক মিয়ার পরিচালনায়, ইমন আহমদ এবং সাধারণ সম্পাদক হোসাইন আহমদ ইমরান এর শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, এলাকার বিশিষ্ট মুরুব্বি এবং সাবেক মেম্বার আলী আহমদ মিয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, আব্দুর রুপ মিয়া, মিলন মিয়া, মাষ্টার আকমল আলী, শাহ আলম, বাছিত মিয়া।
এছাড়া উপস্হিত ছিলেন,চাঁনপুর স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশন এর সহ সভাপতি রোমান মিয়া, সদস্য শিফার মিয়া, জিলাদ মিয়া, জুয়েল আহমদ, ফয়ছল মিয়া, দুলাল আহমদ, রাব্বি হাসান, কাওছার আল হাদী, আঃ মতিন মাছুম-সহ প্রমূখ। শুরুতে কুরআন তিলাওয়াত করেন চাঁনপুর স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশন এর সদস্য হাফেজ ফায়সাল আহমদ।
