সিলেটের দক্ষিণ সুরমার জালালপুরে ঝটিকা অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বুধবার (২০ জানুয়ারি) ভোররাত ৪টার দিকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে, দক্ষিণ করিমপুর গ্রামের নিম্বর আলীর পুত্র রিপন মিয়া (৩৫), একই গ্রামের মৃত আইয়ুব আলীর পুত্র শাহজাহান (৩০), আম্বর আলীর পুত্র আক্তার আলী (৩৫), উত্তর করিমপুর গ্রামের মৃত তছলিম আলীর পুত্র বাবুল মিয়া (৩৫), বরুন্ডা গ্রামের ময়না মিয়ার পুত্র মো. আতাউর রহমান (২৮) ও ভগতিপুর গ্রামের মৃত জিনারুল ইসলামের পুত্র ফয়সল আলম রকি (২৮)।

পুলিশ জানায়, দক্ষিণ সুরমার উপজেলা ও এসএমপি’র মোগলাবাজার থানার জালালপুরের দক্ষিণ করিমপুর গ্রামের রিপন মিয়ার ঘরে মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে জুয়া খেলার আসর বসে। খবর পেয়ে বুধবার ভোররাত ৪টার দিকে মোগলাবাজার থানার একদল পুলিশ সেখানে ঝটিকা অভিযান চালায়। এসময় ৬ জুয়াড়িকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে মোগলাবাজার থানায় মামলা দায়েরপূর্বক বুধবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ওমর ফারুক/২০-বিএম