সিলেটের মেজরটিলা এলাকা থেকে বিপুল পরিমান (১৯৬৫ পিস) ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আনসার আলীকে (৩৯) গ্রেফতার করেছে র‌্যাব-৯’র সদস্যরা। গতকাল সোমবার (১৮ জানুয়ারী) বিকেলে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আনসার আলী সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার মজিদপুর গ্রামের মৃত আলা মিয়ার পুত্র।

র‌্যাব জানায়, সোমাবার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৩ টার দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯,সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর মো.শওকাতুল মোনায়েম, এএসপি আব্দুল্লাহ এবং এএসপি ওবাইন এর নেতৃত্বে সিলেটের শাহপরাণ থানার মেজরটিলা সৈয়দপুর এলাকা থেকে মাদক ব্যবসায়ী আনসার আলীকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৯শত ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র‌্যাব মাদক আইনে মামলা দায়ের করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে বলে জানিয়েছেন র‌্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি ওবাইন।

ওমর ফারুক/১৯-বিএম