পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যান পদে আরো এক বছর থাকছেন মেজর জেনারেল (অব.) মঈন উদ্দিন।

মঙ্গলবার (১২ জানুয়ারি) তার চুক্তির মেয়াদ আরো ১ বছর বাড়িয়ে একটি আদেশ জারি করে বাংলাদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়।

এই নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, মঈন উদ্দিন ২০১৮ সালের ১০ জানুয়ারি আরইবির চেয়ারম্যান পদে চুক্তিতে নিয়োগ পান।