সিলেট এয়ারপোর্ট রোডের খাসদবিরে ট্রাক চাপায় এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে খাসদবির মসজিদের কাছে এ ঘটনা ঘটে। নিহত যুবক খাসদবির এলাকার আতাউর রহমান কুটি (৩৮)।

পরে উত্তেজিত জনতা আম্বরখানা-এয়ারপোর্ট সড়ক অবরোধ করে আম্বরখানায় ট্রাকটি আটক করে ভাঙচুর করে বলে জানা যায়। রাত ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।