সিলেট নগরীর শেখঘাট কলাপাড়া এলাকায় ৩টি গরু পাওয়া গেছে। জানা যায় গতকাল বুধবার (৬ জানুয়ারি) রাত আনুমানিক ৯ঘটিকার সময় রাস্তার পাশে একটি মাঠে গরু ৩ টিকে ঘুরাগুরি করতে দেখা যায়।

অতঃপর স্থানীয় এক যুবক গরু ৩টি কে দেখে তার হেফাজতে নিয়ে রাখে। মালিককে খুজাখুজির পর তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

খবর নিয়ে জানা যায় গরু ৩টি স্থানীয় এক সংরক্ষিত মহিলা কাউন্সিলর এর কাছে হস্থানতর করা হয়েছে। মহিলা কাউন্সিলর বাংলাদেশ মিডিয়া’কে বলেন উপযুক্ত প্রমান পেলে তিনি সেই গরু গুলো তার মালিকের হাতে তুলে দিবেন।

উপযুক্ত প্রমান নিয়ে যোগাযোগের করুন এই নাম্বারে: ০১৭৫৯-৫৯৮৬০৬