বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের জাতীয় পতাকা উত্তোলন কেককাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো। সোমবার (৪ জানুয়ারি) সকালে পৌর জনমিলন কেন্দ্রে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম এর সঞ্চালনায় ও জেলা ছাত্রলীগের সভাপতি আমীরুল হোসেন চৌধুরী আমীন এর সভাপতিত্বে ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান,পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মো: ফজলুর রহমান,।
বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো: মসুদ আহমদ,সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সোয়েব,যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুল মুহিদ টুটু,সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন রুহেল,সাবেক ছাত্রলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম সুমন,সাবেক ছাত্রলীগের আহবায়ক মবশ্বির আলী প্রমুখ।
