ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগের অভিযানে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকা থেকে ১০০ গ্রাম হেরোইনসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে ।

বুধবার (৯ ডিসেম্বর) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগ বিষয়টি নিশ্চিত করে।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন মোঃ আসাদুজ্জামান (২৭), মোছা: সাহেরা বেগম (৫৫), ও মোছা: গোলাপী (৬০)।

গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু জানান, ৯ ডিসেম্বর সন্ধ্যা ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর মডেল থানার নিউরোজ হ্যাভেন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে উত্তরা জোনাল টিম।

তিনি বলেন, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেরোইন ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা রুজু হয়েছে।