বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী একাদশ জাতীয় সংসদের সিরাজগঞ্জ-১ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য তানভীর শাকিল জয়কে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে শপথ বাক্য পাঠ করান।
সোমবার(০৭ডিসেম্বর) বিকেল ৪ টায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।শপথ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ ফজলে রাব্বী মিয়া, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে তানভীর শাকিল জয় এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।
উল্লেখ্য, ১৩ জুন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাসিম-এর মৃত্যুজনিত কারণে ১২ নভেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
