ইস্তাম্বুলের বিশ্ববিখ্যাত স্থাপত্য নিদর্শন আয়া সোফিয়া মসজিদে ফিলিস্তিনের আল আকসা মসজিদের খতিব শায়খ ইকরামা সাবরির পেছনে জুমার নামাজ আদায় করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এদোয়ান। শুক্রবার (৪ নভেম্বর) আয়া সোফিয়ায় অনুষ্ঠিত এ জুমায় তুরস্ক সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গসহ দেশটির ধর্ম বিষয়ক অধিদফতরের প্রধান শায়খ আলি আরবাশও অংশগ্রহণ করেন।

ফিলিস্তিনের ইসলামিক ওয়াকফ জেরুজালেমের প্রধান শায়খ ইকরামা সাবরি বিশেষ সফরে তুরস্কে আসেন। এ সময় তিনি দেশের রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্বের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। তুরস্কের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ও সাংস্কৃতি অবস্থান পরিদর্শন করতেই এই সফর বলে জানান তিনি। তাছাড়া জেরুজালেম ও মসজিদ আল আকসার বর্তমান পরিস্থিতি সম্পর্কেও জানাবেন তিনি।

মঙ্গলবার(০১ডিসেম্বর) এরদোয়ান মসজিদে আকসার খতিবকে অভ্যর্থনা জানিয়ে শতাব্দির চুক্তি বাস্তবায়নের নামে মসজিদে আকসা বিভক্ত্যের প্রতিবাদ করেন। এছাড়া মসজিদ আকসাকে দখলদারদের হস্তক্ষেপ থেকে মুক্ত রাখতে ইসলামি ওয়াকফের পাশে থাকার কথা বলেন তিনি।

শায়খ ইকরামা জানান, ফিলিস্তিনের সঙ্গে তুরস্কের গভীর ও পুরোনো সম্পর্ক বিদ্যমান। দীর্ঘকাল যাবত আরববিশ্ব ও তুর্কিদের সঙ্গে সুসম্পর্ক ছিল। ভ্রাতৃত্বে এ বন্ধন এখন আরো গভীর হওয়া জরুরি।সূত্র : আনাদোলু এজেন্সি

এদিকে আল আকসা খতিব এমন সময় তুরস্ক সফর করছেন যখন মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ ইসরায়েলের সঙ্গে আব্রাহাম চুক্তির ভিত্তিতে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করছে। আর এ চুক্তিতে মুসলিমদের তৃতীয় সম্মানিত ভূমি আল আকসা মসজিদকে ইসরায়েলের অন্তর্ভূক্ত হিসেবে দেখানো হয়েছে।