এবারের হার অনিবার্য ফলে চার বছর পর ফের প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর পরিকল্পনা জানিয়ে দিলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২৪ সালে ফের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করবেন ট্রাম্প। হোয়াইট হাউজে ক্রিসমাস পার্টিতে কর্মকর্তাদের এ কথা জানিয়ে দিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট।

ক্রিসমাস পার্টিতে তিনি বলেছেন, এ বারের লড়াই সফল না হলে ২০২৪ সালে তিনি আবার প্রেসিডেন্ট পদের জন্য লড়াই করবেন। বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, ২০২৪ সালের প্রসঙ্গ তুলে ট্রাম্প আসলে এ বারের হার স্বীকার করে নিলেন।