জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি সাবেক চীফ হুইপ আ.স.ম. ফিরোজ বলেছেন, মুজিববর্ষ উদযাপণ হচ্ছে বাংলার মানুষের আশা-আকাংখার প্রতিচ্ছবি।
স্বাধীন বাংলাদেশের মানুষ তাদের স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান এবং খাদ্যসহ আধুনিক সকল সুযোগ সুবিধা নিয়ে সুখে-শান্তিতে বসবাস করুক এই স্বপ্নই বঙ্গবন্ধু সব সময় দেখতেন। স্বাধীনতার পর বঙ্গবন্ধু যখন দেশকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, ঠিক সেই সময়ই আর্ন্তজাতিক এবং দেশীয় ষরযন্ত্রের শিকার হয়ে পরিবার-পরিজন নিয়ে জাতির পিতাকে হত্যা করে দেশের অগ্রযাত্রাকে ব্যহত করা হয়েছে। পরবর্তীতে যারাই সরকারে এসেছেন তারা দেশের উন্নয়ন না করে কেবল লুটপাটের রাজনীতি করে গেছেন। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এসে আওয়ামী লীগের হাল ধরলে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে আবার মুজিব আদর্শে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন। অবকাঠামো, কৃষি, শিক্ষাসহ বিভিন্ন সেক্টরে উন্নয়নের ছোঁয়া লাগতে থাকে। কিন্তু স্বাধীনতা বিরোধিদের ষরযন্ত্র থেমে ছিলনা। ২০০১ সালে আবার ষরযন্ত্র করে আওয়ামী লীগকে সরকার থেকে সরিয়ে দেয়া হয়। ২০০১ থকে ২০০৫ পর্যন্ত বিএনপি-জামাত জোটের সরকার দেশরে উন্নয়ন না করে ধংস করে ফেলেছিল। বাংলার মানুষ আবার আন্দোলন-সংগ্রাম করে ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগকে আবার সরকার গঠনের সুযোগ দেন।
সেই থেকে আজ পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় দেশ সমৃদ্ধি হতে থাকে। বৈদেশিক মূদ্রার রিজার্ভ, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, শিক্ষার মান উন্নয়ন, চিকিৎসা সেবার মান উন্নয়ন, চাহিদার থেকেও বেশি বিদ্যুৎ উৎপাদন,পয়রা সমুদ্র বন্দর স্থাপন, শেখ হাসিনা ক্যান্টনমেন্ট নির্মাণ, রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপণ, বিশ্ব ব্যাংকের সাথে চ্যালেঞ্জ করে বঙ্গবন্ধু সেতু নির্মাণ, রাস্তাঘাটের উন্নয়নসহ সার্বিক উন্নয়নে দেশ আজ বিশ্বের কাছে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। এসবই বঙ্গবন্ধুর স্বপ্নের প্রতিচ্ছবি। শেখ হাসিনার নির্দেশে প্রতিটি গৃহহীন পরিবার ঘর পাচ্ছেন। প্রতিটি পরিবারে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। মানুষের অর্থনৈতিক মুক্তি হতে চলেছে। মহামারি করোনার মধ্যেও দেশের অগ্রযাত্রা থেমে থাকেনি। এগুলোই মুজিব বর্ষের সফলতা।
আ. স. ম. ফিরোজ বলেন, আমারা এবছর বিজয় দিবসের রজতজয়ন্তী উৎসব পালন করবো। তবে জামাত বিএনপির মদদে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে একটি মহল দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। কিন্তু দেশের মানুষ কোনভাবেই তাদের সেই ষরযন্ত্র সফল হতে দেবেন না। এবিষয়ে তিনি নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান। এসময় তিনি বলেন, আওয়ামী লীগ নামধারী কিছু জনপ্রতিনিধি বাউফল পৌরশহরকে মাদকের আক্রা বানিয়েছে। খুন, মারামারি, কাটাকাটি ইত্যাদি হচ্ছে তাদের এবং অনুসারিদের প্রধান কাজ।
সমগ্র বাউফল এবং বাউফল পৌরশহরকে মাদ্রকমুক্ত, সন্ত্রাসমুক্ত করে শেখ হাসিনার নির্দেশিত কর্মকান্ডকে বাস্তবায়ন করতে হবে। বাউফলের প্রত্যেকটি মানুষ যেন ভয়মূক্ত হয়ে বসবাস করতে পারেন। তিনি বলেন, আজ যেখানে মিটিং করছি এই স্থানেই গত ২৪ আগষ্ট পৌর মেয়রের নির্দেশে যুবলীগকর্মী তাপসকে হত্যা করা হয়েছিল। এর শাস্তি অবশ্যই পেতে হেব। বৃহষ্পতিবার (৩ ডিসেম্বর) বিকেলে বাউফল ডাকবাংলোর মোরে তাপস চত্ত্বরে বাউফল পৌর আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম ফারুকের সভাপতিত্বে আয়োজিত মুজিব বর্ষ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আ.স.ম. ফিরোজ এ কথা বলেন।
এসময় বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার, ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগমত নিশু, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এনায়েত খান ছানা, যুবলীগের সভাপতি শাহজাহান সিরাজ, সাধারন সম্পাদক কালাইয়া ইউপি চেয়ারম্যান ফয়সাল আহমেদ মনির হোনে মোল্লা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হারুন অর রশিদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়াসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের সহা¯্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
