কেন্দ্র বিরোধী আন্দোলনে নামতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আগামীকাল(০৩ডিসেম্বর) দলের বৈঠকে আন্দোলনের কর্মসূচি স্থির হবে। বৃহস্পতিবার (০৩ডিসেম্বর) তৃণমূলনেত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানান, “আমি কৃষকদের জীবন-জীবিকা নিয়ে উদ্বিগ্ন। কেন্দ্রীয় সরকারের উচিত অবিলম্বে কৃষক বিরোধী বিল বাতিল করা। তারা যদি দ্রুত এটা প্রত্যাহার না করে, তা হলে রাজ্য এবং দেশ জুড়ে পথে নামবে তৃণমূল। প্রথম থেকেই আমরা এই কৃষকবিরোধী বিলগুলির তীব্র বিরোধিতা করে আসছি”। অত্যাবশ্যকীয় পণ্য আইন বাতিলের দাবিতেও সরব হয়েছেন মমতা।
তিনি জানান, “আমরা আগামী শুক্রবার (৪ ডিসেম্বর) দলের একটা সভা ডেকেছি। কী ভাবে অত্যাবশ্যকীয় পণ্য আইন সাধারণ মানুষের উপর প্রভাব ফেলছে, তার ফলে কী ভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, তা নিয়ে নিয়ে আলোচনা করব। কেন্দ্রীয় সরকারকে এই জনবিরোধী আইন প্রত্যাহার করতে হবে”।
মমতা অভিযোগ করেছেন, “কেন্দ্র সব কিছু বিক্রি করে দিচ্ছে। রেল, এয়ার ইন্ডিয়া, বিএসএনএল, ভেল, ব্য়াঙ্ক, প্রতিরক্ষাকে আপনারা বিক্রি করতে পারবেন না। বিলগ্নিকরণ এবং বেসরকারিকরণের নীতি প্রত্যাহার করুন। আমাদের দেশের কোষাগারকে বিজেপির দলীয় সম্পদে রূপান্তরিত করতে দেব না”।
